রাত্রি দাস: নেত্রকোনার পৃর্বধলার গোয়ালকান্দা ইউনিয়নের ভবেরবাজারে অগ্নিকান্ডে ১টি রাইস মিল, ২টি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় হাদিস মিয়ার চালকল, আব্দুল বারেকের বাসা ও দোকান, লিটনের মনোহারী দোকান, আরিফ মিয়ার বাসা ও দোকান, কামরুলের কাপরের দোকান, জালাল ও মোসলেমউদ্দিনের মনোহারী দোকান, আবদুল মজিদের চা দোকান, ওয়াজেদ আলীর হাঁস মুরগীর খাবারের দোকান ও দুলাল মিয়ার মনোহারী দোকানের মালামাণ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পৃর্বধলা উপজেলার গোয়ালকান্দা ইউনিয়নের ভবেরবাজারে ভোর চার টার দিকে হাদিস মিয়ার রাইস মিল থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১টি রাইস মিল, ২টি বসতঘর ও ১০টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।এ সময় আগুন নেভাতে গিয়ে চার জন আহত হয়।
স্থানীয় গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান ফকির সায়েদ আল-মামুন জানান, ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মতো হবে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক ও সংসদ সদস্য মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক বলেন, আমি স্থানীয় প্রশাসনকে আগুনে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার জন্য বলেছি। আমার ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করা হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051