1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী’র মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ১২:০৫ am

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেরা বানু (৩২) নামক এক নারী’র করুণ মৃত্যু হয়েছে।বনপাড়া গ্রামে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়,উপজেলার বনপাড়া গ্রামের আহের উদ্দিনের স্ত্রী গৃহবধু সাহেরা বানু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন সাহেরা বানুকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ