1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, পুলিশসহ আহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ৮:২৫ pm

নেত্রকোনার দুর্গাপুরে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উঠানোর সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইটপাটকেল ছোড়ে হামলা চালায় ড্রেজার শ্রমিকরা। হামলায় ৩ পুলিশ, ২জন ভূমি অফিস কর্মচারীসহ ৬ জন গুরুতর আহত হয়।

উপজেলার সোমেশ্বরী নদীর ১নং বালুঘাট এরিয়া থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উঠানোর খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্ম্মনের নেতৃত্বে বুধবার দুপুরে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে ১নং বালুঘাটে গেলে এ সময় ইটপাটকেল ছোড়ে তাদের উপর হামলা করে ড্রেজার শ্রমিকরা।

এ হামলায় ১জন সাব-ইন্সপেক্টর, ২জন কনস্টেবল, ২জন ভুমি অফিস কর্মচারী ও ১ জন শ্রমিক গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সোমেশ্বরী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ওই এলাকাতে গেলে অতর্কিতভাবে শতশত ড্রেজার শ্রমিক ইটপাটকেল ছুড়ে তাদের উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও ঘাট শ্রমিক রফিক ৩৫) গুরুতর আহত হয়। হামলায় আহতরা দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্ম্মন, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, ওসি শাহনুর এ আলম সহ টাস্কফোর্সের সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন। সেইসাথে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বালু ঘাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে নামছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ