নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে করোনায় নিরপত্তা বজায় রেখে অনুষ্ঠিত হয় এ দাবা প্রতিযোগিতা।
জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় সুসং আদর্শ বিদ্যানিকেতনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
দাবা প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দূর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়াসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান,এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পি.সি.নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,সুসং আদর্শ বিদ্যানিকেতন, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, জহুরা জালাল উচ্চ বিদ্যালয়সহ ৫টি স্কুল দাবা খেলায় অংশ নেয়। পর্যায়ক্রমে ছেলেমেয়ে দুই গ্রুপের খেলা পরিচালনা হয়।
সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয় মেয়ে ঝর্না আক্তার,সুসং আদর্শ বিদ্যানিকেতন ও চ্যাম্পিয়ন ছেলে জোনা রেমা, বিরিশিরি পি.সি.নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রানার আপ মেয়ে এলিজা হক, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও রানার আপ ছেলে সায়ী মোহাম্মদ সনদ, সুসং আদর্শ বিদ্যানিকেতন। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
দাবা প্রতিযোগিতার আয়োজক ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান,দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051