নেত্রকোনার মদন উপজেলায় ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া নামক এক ব্যাক্তি খুনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এলাকা থেকে শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনায় জড়িত মো. কবির খানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। নিহত সাজ্জাত হোসেন মদন উপজেলার মাখনা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।গ্রেফতারকৃত মো. কবির খান একই গ্রামের মৃত চান খাঁ ওরফে চাঁদু খাঁর ছেলে। গত বছরের ২৮ ডিসেম্বর সকাল সাড়ে দিকে মাখনা গ্রামে হত্যাকান্ড সংঘটিত হয়।
র্যাব জানায়, নিহত সাজ্জাত মিয়া প্রতিপক্ষ কবির খানের চাচাতো বোন জামাই। ঘটনার দিন সাজ্জাত সকালে বাড়ির সামনে হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গের ভগ্নিপতি সাজ্জাতের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজ্জাত মিয়ার ওপর হামলা করেন।
এসময় দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতকে মৃত ঘোষনা করেন।
র্যাব আরও জানায়, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজন হুকুমের আসামিকে আটক করে পুলিশ।
সাজ্জাত হত্যাকান্ডে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে হত্যার সাথে জড়িত থাকার সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামি কবির হোসেনকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051