
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সোমবার সকাল এবং দুপুরে বৃষ্টিসহ বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
সকালে খালিয়াজুরীর জগন্নাথপুরের ফেরি ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ হারায় এক মৎস্য শিকারী। নিহত মৎস্য শিকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।
অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল (সোমবার) সকাল ও দুপুরে এই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ । পুলিশ ও এলাকাবাসী জানায়,সোমবার সকালে ঈশ্বরগঞ্জ থেকে আসা মোতালিব ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরা শুরু করলে নয়টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়।
এ তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম। বজ্রপাতে মৃত্যু হওয়াদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মৃতের আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051