কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলার সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরী সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন , সহকারি পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল,হুসাইন মোহাম্মদ ফারাবী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, মোঃ আসাদুল হক ভূঞা মেয়র, কেন্দুয়া পৌরসভা, উত্তম কুমার কর প্রিন্সিপাল, কেন্দুয়া সরকারি কলেজ, কামরুল হাসান ভূঞা সভাপতি কেন্দুয়া থানা, কমিউনিটি পুলিশ, জাকির আলম সাধারণ সম্পাদক, কেন্দুয়া থানা কমিউনিটি পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী হোসেন, পিপিএম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051