নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বাধায় পন্ড হয়ে যায়। সরকার দলীয় নেতাকর্মীদের বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ কমপক্ষে ৭ রাইন্ড রাবার বুলেট ও গুলি ছুড়ে। এ সময় চারজন পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়।
আপরদিকে,পূর্বধলায় র্যালী চলাকালে পুলিশের বাঁধার মুখে সংঘর্ষে চার পুলিশ সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবুসহ কয়েক নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল হতে ৪টি ককটেল উদ্ধার এবং উপজেলার ১৩ নেতাকর্মীকে আটক করে।
বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য জেলার কলমাকান্দা উপজেলা সদরের বিশরায় মার্কাস মসজিদের সামনে ও কলমাকান্দা পশ্চিম বাজারে বিএনপি দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বেলা আড়াইটার দিকে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা বাধা দেয়। বিশারা এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় কমপক্ষে বিএনপি দলীয় কমপক্ষে ৫জন নেতাকর্মী আহত হয়। এর ক্ছিুক্ষন পর কলমাকান্দা পূর্ব বাজারে বিএনপি মিছিল বের করলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় কলমাকান্দা থানার এ এস আই শরীফসহ চার পুলিশ সদস্য ও বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ১৬জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুরে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের বিশারা এলাকায় বিএনপির একটি মিছিল শহরের দিকে যাচ্ছিল। বিএনপির অপর একটি অংশ মিছিল বের করতে কলমাকান্দা পূর্ব বাজারে অবস্থান নেয়। অন্যদিকে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা একই এলাকার কাছাকাছি অবস্থান করায় সংঘর্ষ এড়াতে পুলিশ মিছিল নিয়ে সামনে যেতে বিএনপিকে বাধাঁ দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। দুপক্ষই মারমুখী অবস্থানে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপরদিকে,পূর্বধলায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী চলাকালে পুলিশের বাঁধার মুখে সংঘর্ষে চার পুলিশ ও উপজেলা বিএনপ’র যুগ্ন আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবুসহ কয়েক নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল হতে ৪টি ককটেল উদ্ধার এবং উপজেলার ১৩ নেতাকর্মীকে আটক করে।
পূর্বধলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান,উপজেলা যুবদলের যুগ্ম আহাব্বায়ক জাহাঙ্গীর আলম যুগ্ম আহাব্বায়ক শফিকুল ইসলাম,যুবদলের সদস্য সোহরাব হোসেন,কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ আব্দুল্লাহ আল হেলালি,আব্দুল কাদির,আল আমিন খান,বাহারুল ইসলাম রানা, মঞ্জু মিয়া, লালচান সহ ১৩জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ ।
পূর্বধলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিস্ফোরক আইনে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এস আই, শহিদুল ইসলাম মোল্লা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051