নেত্রকোনা প্রতিনিধিঃ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার আটপাড়া উপজেলাকে হটস্পট ঘোষণা করে আজ রোববার থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি।
সকাল ৯টা থেকে উপজেলা ৩ টি কেন্দ্রে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে এলাকায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবকের সচেতন অংশগ্রহণ জরুরি।”
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে আটপাড়ায় হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উল্লেখঃ নেত্রকোনা জেলায় আজ পর্যন্ত ৭১ টি শি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051