
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেসির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাড,দুপুর আড়াইটার দিকে গ্রামের সামনের মেসির হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলতু মিয়া।কিছুক্ষণ পর সেখানে আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত ও বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন,বিষয়টি আমি শুনেছি বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে,তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051