নেত্রকোনায় বৃষ্টিকে উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে জেলায় ২ হাজার ১ শত ৮৩টি ঈদগা ময়দান ও মসজিদে ঈদ-উল-আযাহার জামাত অনুষ্টিত হয়েছে।
জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পরে বড় মসজিদে সকাল সাড়ে ৯টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।
মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ-উল-আযাহার প্রধান জামাতে ইমামতি করেন শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তুফা। প্রধান জামাতে অংশ গ্রহন করেন সমাজকল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহম্মদ,পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বড় মসজিদের মাতুয়ালী এইচ আর খান পাঠান সাকিসহ হাজারো মুসুল্লি।
এছাড়া অনুরুপভাবে পুলিশ লাইনস,বিজিবি ক্যাম্প,আলিয়া মাদ্রাসা,চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ,নাগড়া ঈদগাঁ মাঠ,সাতপাই সরকারি কলেজ মাঠসহ জেলার ১০টি উপজেলার হেডকোয়াটার এবং ৮৬ ইউনিয়নের গ্রামাঞ্চলে ২ হাজার ১ শত ৮৩টি ঈদগা ময়দান ও মসজিদে ঈদ-উল-আযাহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের শেষে দেশের উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051