জেন্ডার সমতার জন্য সবার আগে প্রয়োজন সম্পদ ও সম্পত্তিতে নারীর সমানাধিকার”এ প্রতিপাদ্য বিষয়ে নেত্রকোনায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সং এই প্রতিযোগিতার আয়োজন করে।
বির্তক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে ৬ জন বিতার্কিক অংশগ্রহণ করে নিজ নিজ অবস্থান থেকে যুক্তি তর্ক উপস্থাপন করেন। পক্ষ দলের বিতার্কিকগণ নারী নির্যাতন, বাল্যবিয়ে বা যৌন হয়রানি মূলক ঘটনার জন্য নারীদের সম্পদহীনতা বা উত্তরাধিকার সম্পত্তির সমান মালিকানা না থাকার বিষয়টিকে জোড়ালো ভাবে তুলে আনার চেষ্টা করেন।
অন্যদিকে পক্ষ দলের বিতার্কিকগণ জেন্ডার সমতার জন্য সবার আগে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মারুফ বেগম এর সভাপত্বিতে এবং নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক প্রলয় কুমার রায়, তোফাতুনূর, ও রাজীব সরকার। অনুষ্টানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শহীদুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্যে বলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও মেধা বিকাশ সহ শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের অগ্রযাত্রায় বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের স্কুলে কাজ করে যাচ্ছেন। আজকে যে বিষয়টি নিয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপুর্ন ও সময়োপযোগী ইস্যু। আমি মনে করি এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি যেসকল শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করছে তাদের সকলেরই সচেতনতা বৃদ্ধি পাবে।আমি এর জন্য বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী বলেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মানসিকতার উৎকর্ষ সাধন এবং তাদের সৃজনশীল বিকাশের জন্যই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।
আজকে যে বিষয়টি বিতর্কের বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে তা এখন সময়ের প্রয়োজনে একটি গুরুত্বপুর্ন বিষয়। শিক্ষার্থীদের যুক্তিতর্ক শোনার মাধ্যমে মুল বিষয়ের প্রতি সচেতন হবে এটাই আমাদের মূল লক্ষ্য।
বিচারকমন্ডলীর চুড়ান্ত রায়ে পক্ষ দল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা সনিয়া আক্তার। সবশেষে বিজয়ী, বিজিত ও শ্রেষ্ট বক্তা সহ অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় ২শ জন শ্রোতা বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051