নেত্রকোনায় সাতদিন ব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রা, ত্রিমোহনী ঘাটের বদ্ধভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে লোকজ মেলার সূচনা করা হয়।
জেলা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমীর মাঠে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্টাতা ও অধ্যক্ষ মোঃ ইকবাল হাসান তপু।
ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এসময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালি, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু,কোলকাতার নেত্রকোনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলনে। ্আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরূল ইসলাম ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় সাতদিন ব্যাপী বাংলাদেশ-ভারতের শিল্পীদের সমন্বয়ে যাত্রাপালা নাটক নাচ-গানসহ লোক শিল্পীদের পরিবেশনা চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। এছাড়াও খেলনা হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল বসেছে মেলায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051