ঈদের দিনে নেত্রকোনার কলমাকান্দা সড়কের খারনৈ ইঊনিয়নের বউবাজারে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কলমাকান্দা উপজেলার পূর্বজিগাতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর-১৪ আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া-১৫ এবং বামনগাঁ গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া-১৫। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,ঈদের দিনে দুপুর দেড়টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের খারনৈ ইঊনিয়নের টেংখালী বউবাজারের কাছে পাকা রাস্তায় দ্রুত বেগে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। মূখোমুখি সংর্ঘষে ছিটকে যাওয়ায় ঘটনাস্থলে দুই জন আরোহী নিহত হয়। অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার পুলিশ ইনচার্জ আবুল কালাম পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত বেগে মোটরসাইকেল চালানো এ দূর্ঘটনার কারন বলে স্থানীয়রা জানায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতরা কলমাকান্দা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051