1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে মেরিট কেয়ার অর্গানাইজেনের শিক্ষা উপকরণ বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:৩২ pm

নেত্রকোনায় “মেরিট কেয়ার অর্গানাইজেন”এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের সাতপাই বর্শিকুড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৪৪ জন এতিম, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে খাতা,কলম ও বই সম্বলিত ত্রৈ-মাসিক এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে “মেরিট কেয়ার অর্গানাইজেন”সংস্থার চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান শহরের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ও শিক্ষনুরাগী ফরিদুল ইসলাম রূপক (দাতা সদস্য) এর পক্ষে মোঃ আশরাফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুজ্জামান খানের কাছে সংস্থার ডাইরী ও ক্যালেন্ডার প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সিরাজুজ্জামান খান বলেন-“মেরিট কেয়ার অর্গানাইজেন”–এর ত্রৈ-মাসিক শিক্ষা উপকরণ বিতরণ প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরণে উদ্যোগ সমাজের হত দরিদ্র ও মেধাবী কোমলমতী ছাত্র-ছাত্রীর লেখাপড়ায় ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমি উক্ত সংস্থার সমৃদ্ধি ও উত্তরণ কামনা করি।

অনুষ্ঠান শেষে সংস্থার চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান বলেন-“মেরিট কেয়ার অর্গানাইজেন” সমাজের অস্বচ্ছল,দরিদ্র,এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য টানা ১৪ বছর যাবৎ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ,বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ,বিভিন্ন সংস্থায় পার্ট টাইম ও ফুল টাইম চাকুরীর ব্যবস্থা করে দিয়ে আসছে। উক্ত সংস্থার মাধ্যমে অনেক শিক্ষিত তরুণ-তরণী বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছে এবং তারা বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত। তাই উক্ত সংস্থার যুগান্তরজয়ী উদ্যোগে সংস্থার পাশাপাশি দেশের সরকার ও উচ্চ বিত্তবান ব্যক্তিগণ এগিয়ে আসলে “মেরিট কেয়ার অর্গানাইজেন”-এর সকল উদ্যোগ আরো বেগবান হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ঠা সামছুল আলম,চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান, সাধারণ সম্পাদক শামছুন্নাহার,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ শেখ শাহীন আলম, প্রচার সম্পাদক একেএম আনিছুর রহমানসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ