দরজায় কড়া নারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে নেত্রকোনা জেলায় প্রস্তুতির কমতি নেই। চলছে প্রতীমা তৈরির কাজ। সুষ্ঠু.সুন্দর এবং আনন্দঘণ পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় পূজামন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসন আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ সভাপতিত্ব করেন।
নেত্রকোনা জেলার ১০ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নির্মল কুমার দাস,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য,জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত প্রমূখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সুষ্ঠু.সুন্দর এবং আনন্দঘণ পূজা উদযাপনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051