নেত্রকোনায় এআরএফবি গ্রন্থাগার ও গবেষণাগারে মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) হলরুম কর্নার উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন অন্যান্য অতিথি বৃন্দ।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেসুর রহমান খান, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাপ্তাহিক কৃষকের বাণী পত্রিকার সম্পাদক আলী আমজাদ মাস্টার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এআরএফবি ভাইস চেয়ারম্যান আকম আলতাবুর রহমান কাশেম, এনটিভি স্টাফ রিপোর্টার ও এআরএফবি সদস্য ভজন দাস, এনজিও প্রতিনিধি মুনতাসির রহমান, এআরএফবি সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, পরিচালক কাওসার খান রনিসহ অনেকেই।
এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের সভাপতি মুহা. জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ, সুশীল সমাজ বিনির্মাণে এবং আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ অবদান রাখবে করছে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এআরএফবি গ্রন্থাগার ও গবেষণাগার। আমরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051