1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৫:৫৩ pm

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় সাংবাদিকতায় ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান।

পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সমন্বয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতা,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং বিষয়ে ব্যবহারিক ও প্রয়োজনীয় ধারণা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সক্ষম করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ আয়োজনে নেত্রকোনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চল্লিশজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক অংশ নেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ