স্ত্রীকে হত্যাকান্ডের প্রায় দেড় মাস চলে গেলেও খুনি স্বামীকে রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পঁাচাশিপাড়া গ্রামে স্ত্রী সেলিনা আক্তার হত্যা মামলার আসামি খুনি মো. ফখরুল মিয়াকে (ফক্কু মিয়া) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে রোববার দুপুরে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেলা ১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নিহতের বাবা দেলোয়ার হোসেন, মা জোৎস্না আক্তার, মামাত বোন মুক্তা আক্তার প্রমূখা।
এসময় মাকে হত্যাকারী পিতার গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধনে নিহতের শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নেত্রকোনা পৌর সভার সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে আসামি ফখরুল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
জানা গেছে,নেত্রকোনা সদর উপজেলার রামকৃষ্ণপুর পঁাচাশিপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত ৩০ জুন ফখরুল মিয়া কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে স্ত্রী সেলিনা আক্তারকে।
এ ঘটনায় নিহতের ভাই মো. আল আমিন বাদী হয়ে পরদিন ১ জুলাই নেত্রকোনা মডেল থানায় ফখরুল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ফখরুলের মা জমিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছেলে তার স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেন।
পুলিশ দেড় মাস সময়েও রোববার পর্যন্ত হত্যা মামলার আসামি ফখরুল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে নিহতের বাবা, মা, পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার পর থেকে হত্যা মামলার আসামি ফখরুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051