1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় মহান স্বাধীনতা দিবসে জেলা বিএনপির শ্রদ্ধা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:০৫ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মহান স্বাধীনতা দিবসে জেলা বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে দিবসটি উপলক্ষে সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপি নেতা বজলুর রহমান পাঠান,তাজেজুল ইসলাম ফারাস সুজাত,এস এম শফিকুল কাদের সুজা,মারুফ আহমেদ,আবদুল্লাহ আল মামুন খান রনি,উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান খান,সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,বিএনপি নেতা মাসুদ খানসহ স্থানীয় বিএনপি যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন খান জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আইনজীবীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয় এবং জেলা প্রশাসক খন্দকার মশফিকুর রহমান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম-এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বিভিন্ন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ