নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে শৈলজা রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক ফাল্গুনী হামিদ, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন ও উপজেলা নির্বাহী অফিসার রেজোওয়ানা কবির।
শৈলজা রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প সহ নানা জিনিস নিয়ে বিশটি স্টল বসেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051