
নেত্রকোনা প্রতিনিধিঃ "আপনার চোখকে ভালবাসুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে - চোখের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
নেত্রকোনায় পদযাত্রা আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল, ইসলাম পুর মোড় নেত্রকোনার উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবসের আনন্দ পদযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান প্রমূখ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051