
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি,খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি,সব মিথ্যা প্রত্যাহার অবৈধ সংসদ বাতিল সহ ১ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল করেছে দলটি।
আজ ২৬ শে জানুয়ারি শুক্রবার সকালে নেত্রকোনা পৌর শহরের বনোয়াপাড়া এলাকায় জেলা বিএনপির আহব্বায়ক ড: আনোয়ারুল হক এর নের্তত্বে কালো পতাকা মিছিল বের হয়।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,যুগ্ন আহব্বায়ক বজলুর রহমান খান পাঠান,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই