নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী অর্ধ শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে সদর-বারহাট্টা আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভায় তারা যোগদান করেন।
নেত্রকোনা পৌরসভার সাতপাই এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বাদল খাসনবিশের নেতৃত্বে হিন্দু ধর্মীয় নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা- ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহজাহান সর্দারের সভাপতিত্বে এবং জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিকের সঞ্চালনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এছাড়া আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,বি এনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি,মনি চেয়ারম্যান,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,সাবেক সভাপতি কামরুল হক,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সতেন্দ্র পাল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম,২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেসন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপিতে উল্লেখযোগ্য যোগদানকারীরা হলেন,হিন্দু ধর্মীয় নেতা বাদল খাসনবীশ,রাখেশ সরকার,শান্ত বণিক,নারী নেত্রী উমা সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নারী পুরুষ যোগদান করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051