1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বাজার মনিটরিং সাত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ১০:৫৭ pm

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মেছুয়া বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওসমান গনী বৃহস্পতিবার বিকেলে বাজার মনিটরিং এর নেতৃত্ব দেন।

পৌরশহরের মেছুয়া বাজার ও মোক্তার পাড়া এলাকায় অভিযানে কাচাবাজার, মুরগীর দোকান,গরুর মাংসের দোকান, খাসির মাংসের দোকান,ডিমের দোকান,ফলের দোকান মনিটরিং করা হয়।

পাশাপাশি ব্যাবসায়ী গনকে পাকা রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে ০৭ টি প্রতিষ্ঠানকে মূল্যতালিকা প্রদর্শন না করা, ছাগলের মাংসকে খাসি বলে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ১০ হাজার – টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা প্রদান করেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এইচ আর খান পাঠান সাকি,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আবদুল হকসহ চেম্বার অব কমার্সের অন্যান্য নেতৃবৃন্দ। অভিযানে নিরাপত্তা প্রদানে নিয়োজিত ছিলেন জেলা পুলিশ লাইন্সএর একটি চৌকস টিম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ