
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ২৯ তম বসন্তকালীণ সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান উৎসব।
১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) শনিবার জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
শনিবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনা,পতাকা উত্তোলন ও বসন্তবন্ধনায় শুরু হয় উৎসব।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় উৎসব মঞ্চে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ অন্যরা।
পরে উৎসব অঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় দেয়া হবে খালেকদাদ চৌধুরী পুরস্কার। এবার পুরস্কার পাচ্ছেন, কবি আব্দুর হাই সিকদার ও গবেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম।
আয়োজকেরা জানিয়েছেন,দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে উৎসব মঞ্চে কবিতাপাঠ, গান,আলোচনাসভা।
উৎসব অঙ্গন সকাল থেকে সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।
দর্শকেরা বলছেন, উৎসবে যোগ দিয়ে তারা প্রান ফিরে পেয়েছেন।উৎসব যেন প্রতি বছর আয়োজন করা হয় দাবি জানিয়েছেন তারা।
১৯৯৭ সাল থেকে শুরু করে ২৯টি সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৩৫ গুণীকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়।