
নেত্রকোনা প্রতিনিধিঃ তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এবং কিশোর-কিশোরীদের মাদক জুয়া ও কিশোর গ্যাংসহ নেশার হাতছানি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে আকৃষ্ট করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বালক বালিকা ২০টি দলের অংশগ্রহণে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় এই কাবাডি খেলা শুভ উদ্বোধন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) বলেছেন,খেলাধূলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণ সমাজকে অপরাধ মূলক কর্মকাণ্ড এবং নেশার হাতছানি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে আকৃষ্ট করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়ার তৈরী করে এবং সুষ্ঠু ও সুন্দর প্রতিযোগিতা সুস্থ বিনোদনে উৎসাহিত করা। জেলা পুলিশের উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের আয়োজন করা হয়েছে। জেলা- উপজেলা পর্যায় থেকে মাঠ পর্যায়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাবে বলেও জানান তিনি।
নেত্রকোনা পুলিশের (মিডিয়া মুখপাত্র) এডিশনাল এসপি হাফিজুর রহমানের সঞ্চালনায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পুলিশের আইসিটি কমান্ড্যান্ড কানাই লাল সরকার,অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ,পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা,জেলা প্রেসক্লাব সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং উদ্বোধনী খেলায় সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051