সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে চলেছেন। শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য কাজ করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।
আজ সকালে নেত্রকোণায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, নেত্রকোণা বারের পাবলিক প্রসিকিউটর ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, প্রতিবন্ধী বিষয়ক গবেষক গোলাম মোস্তফা, সাংবাদিক শ্যামলেন্দু পাল, কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051