নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত
পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলার পুলিশ
সুপার মোঃ ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা
এবং মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করতে স্বাধীনতা বিরোধীদের
অপতৎপরতা ও দেশের নানা বিষয় নিয়ে আলোচনা করেন৷ হাজার বছরের সর্বশ্রেষ্ঠ
বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার
বাংলা গড়ার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে বীর
মুক্তিযোদ্ধাগণ তরুণদেরকে আহবান করেন।
জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন যে বীর মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির
শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের অনুপ্রেরণার উৎস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২৫
মার্চ কালো রাত্রিতে ঢাকার রাজারবাগে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে
প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায়
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্সগণ চাকুরি ও
জীবনের মায়া ত্যাগ করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য ঝাপিয়ে পড়েন। দেশের জন্য
তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং বর্তমান প্রজন্মের পুলিশ
সদস্যদের দেশকে ভালোবাসতে অনুপ্রেরণা যোগাবে।
এরপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ
হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, নেত্রকোনা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম
খান,নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি মুখলেছুর
রহমান, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051