নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪) মঙ্গলবার বেলা ৪টার দিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে ছোট ভাই রাজু পানিতে ডুবে যাচ্ছে দেখে বড় বোন সোনিয়া তাকে উদ্ধার করতে যায়। পরবর্তীতে দু জনেই পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়ানো একটি শিশু চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। ততক্ষণে তাদের দু জনের মৃত্যু হয়।
অপরদিকে একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সজীব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর কালডোয়ার গ্রামের রিপন মিয়ার স্ত্রী ২ বছরের শিশু সজীবকে উঠানে রেখে গরুর খাবার দেওয়ার জন্য বাইরে যায়। এক পর্যায়ে শিশু সজীব খেলার ছলে বাড়ীর পাশের মাটি কাটার গর্তে পড়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051