1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় পাঁচবার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত কালাম

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ১১:২৪ pm

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো পুরস্কৃত হয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম)।

বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল,সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, পেশাদার অপরাধী গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টি সহ সার্বিক মূল্যায়নে আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। এর আগে কলমাকান্দা থানায় থাকা অবস্থায় তিনি চার বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।

এ সময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ (পিপিএম-সেবা) শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত আবুল কালাম (পিপিএম)এর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর রশীদ, পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) বলেন,যে কোন সুসংবাদ নিজেকে আন্দোলিত করে।পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি আমার দায়িত্ব আরও কয়েকগুন বেড়ে গেল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ