1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় নারী, শিশু ও মানব পাচার রোধে বিজিবি’র সেমিনার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ pm

নেত্রকোনায় নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে করণীয় সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আয়োজনে বুধবার বিজিবি’র জেলা সদরের হলরুমে দিনব্যাপী সীমান্ত পথে নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে করণীয় সংক্রান্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বৃহত্তর ময়মনসিংহ সেক্টরসহ অধীনস্থ সকল ব্যাটালিয়ন হতে জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর ৩০ জন সৈনিক অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুর রউফ এসময় নেত্রকোনার সীমান্ত এলাকায় নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করে সকল প্রশিক্ষণার্থীদের তা নিরোধকল্পে অবহিত করা হয়।

প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি উপস্থিত ছিলেন। এ সময় তিনি সেমিনারে অংশগ্রহণকারী সীমান্তের ১৫ টি বিওপির সর্বমোট ৯২.৬০ কিলোমিটার দায়িত্বপূর্ণ নেত্রকোনা জেলার সীমান্ত উপজেলা দূর্গাপুর,কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা,মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চোরাচালানী এবং নারী, শিশু ও মানব পাচারবন্ধে বিজিবি’র কঠোর অবস্থানের কথা তোলে ধরেন।
এছাড়াও ভবিষ্যতে নেত্রকোনাসহ অন্য সীমান্তে এ ধরণের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ