
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দূর্গাপুরে ঘাতকের গুলিতে সাংবাদিক নিহতের ৪ দিন পর ফের গুলির ঘটনা ঘটেছে। জেলার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সুজন পাল নামে ৩৩ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে নিজ বাসা থেকে বের হলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাই প্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। একপর্যায়ে তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান এ ঘটনার আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অরাধীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।
জেলার দূর্গাপুর ও মোহনগঞ্জে পর পর দুটি ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠার সৃস্টি হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051