1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় দুটি ইউনিয়নে উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়ন দাখিল

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৪ pm

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা জানান, মঙ্গলবার ছিল নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন ও সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রৌহা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর রহমান, ফরিদা ইয়াসমিন ও হাজী মোঃ আব্দুল হাই। সিংহের বাংলা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, মোফাক্কারুল হুসেন মিলন,হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আসমা সুলতানা, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম । তিনি আরো জানান, আগামী ১৫ ফেব্রæয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২২ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন ও পরদিন ৯ অক্টোবর রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করায় । এই দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ