নানা আয়োজনে নেত্রকোনায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল,জাতীয় পতাকা অর্ধনমিত করণ,চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
সকালে শহরের ছোটবাজার এলাকায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিনুল ইসলাম.সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন,সহসভাপতি প্রশান্ত কুমার রায়,সহ সম্পাদক মারুফ হাসান অভ্র,পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি সম্পাদক টিটু দত্ত রায়,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,সম্পাদক ছোবায়েল আহমেদসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমীকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051