"সুস্থ দেহ, সুন্দর মন" এই প্রতিপাদ্যে নেত্রকোনায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে শনিবার রাতে ছদু মিয়া স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সদস্য সচিব মোখলেছুর রহমান ও শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহ নেওয়াজ,অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করীম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফাহিম রহমান খান পাঠান, জাসাস এর সভাপতি সাদমান চৌধুরী পাপ্পু,জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান, যুব সমাজকে মাদক, সন্রাস এবং নানা ধরণের অপকর্ম থেকে দুরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে মোট ৬৪ টি দল অংশ গ্রহণ করছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051