1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় চিকিৎসকদের মাঝে সংব্বর্ধিত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৯ pm

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা মেডিকেল কলেজ মাঠে শুক্রবার বিকেলে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাইফুল হাসানের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নেত্রকোনা-২ (সদর- বারহাট্রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ারুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ড্যাব নেতারা।

জেলা শহরে অবস্থানরত চিকিৎসকবৃন্দ, নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী,নার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে রেজওয়ানুল হক মোঃ সায়েম ও ডাঃ মোঃ রাব্বী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন,ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ মোঃ বদর উদ্দীন,ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক ডাঃ সায়েম মনোয়ার,যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ মনোয়ার সাদাত,নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলা (নঈম),ড্যাব নেতা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন টিটো,ডাঃ নওশাদ আলম প্রমূখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ