
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় তরুণ সমাজের ভাবনা, প্রত্যাশা ও মতামত জানার লক্ষ্যে ‘চায়ের আড্ডায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে।
জেলা শহরের বকুলতলা মাঠে আয়োজিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি ও পেশার তরুণরা অংশগ্রহণ করেন।
বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. আনোয়ারুল হকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই চায়ের আড্ডায় তরুণরা দেশের বর্তমান বাস্তবতা, স্থানীয় সমস্যা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন।
প্রোগ্রামে অংশ নেওয়া তরুণরা কর্মসংস্থানের অভাব, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার সংকট, মাদক ও অপরাধ প্রবণতা, সুশাসনের ঘাটতি এবং তরুণদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরেন।
তরুণদের বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. আনোয়ারুল হক বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাদের চিন্তা, মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ রাজনীতির পথচলা হওয়া উচিত। তরুণদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ডা. মো. আনোয়ারুল হক আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে তরুণদের মেধা ও সৃজনশীলতা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এজন্য তরুণদের পাশে থেকে তাদের অধিকার ও সম্ভাবনা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থীর সহধর্মিণী ডা. লুৎফা হকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051