
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়রুল হক নেত্রকোনায় সাংবাদিকদের জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম,জনকল্যাণমূলক পরিকল্পনা,গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেছেন।
নেত্রকোনা জেলা প্রেস ক্লাব হলরুমে মঙ্গলবার রাতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
সভায় নেত্রকোনার উন্নয়ন কার্যক্রম,জনকল্যাণমূলক পরিকল্পনা,গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং সকলের সহযোগিতা কামনা করে সত্য ন্যায়নিষ্ট এবং গঠনমূলক প্রচারণা প্রত্যাশা করেন। এ সময় তিনি প্রত্যয় ব্যাক্ত করে বলেন,সুশৃঙ্খল,ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রত্যয়ে বিএনপি মানুষের পাশে,মানুষের কল্যাণে আছে এবং থাকবে।
সংসদ সদস্য সাংবাদিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন,সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি উন্নত,সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গণমাধ্যম ও জনসেবার সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাবে প্রিয় নেত্রকোনা।
এ সময় সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাজেজুল ইসলাম সুজাত,বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু,জেলা কৃষকদলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী,নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু,সম্পাদক মোয়াজ্জেম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।