
নেত্রকোনা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জেলা যুবদলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান শৈকত নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এ কুরআন খতম ও দোয়ার আয়োজন করে।
এ সময় জেলা যুবদলের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম রানা,জেলা যুবদলের সাবেক সদস্য মাফুজুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক তুষার আহমেদ, সহ-সাধারন সম্পাদক কবির আহমেদ,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান রনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।