
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার ছোট বাজার এলাকায় ফজলু নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পৌর শহরের ছোট বাজার জামে মসজিদের পাশের একটি মার্কেটের ওয়াজেদ কমপ্লেক্স এর দু-থালায় একটি চেম্বার থেকে সোমবার রাত আটটার দিকে ঝুলন্ত অবস্থায় ঐ ঠিকাদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানান, নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান, বয়স প্রায় ৫০ বছর। তিনি কলমাকান্দা উপজেলার বড় খাপন গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় বাসা ভাড়া নিয়ে ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং সোমবার বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়ে আসেন। সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আল মামুন সরকার।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051