
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার দিঘজান এলাকায় মেসার্স এম এ কে ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
এই ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)এর ধারা-৫ ও ধারা-৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ইটভাটাকে ৬০ (ষাট হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এম সাব্বির হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন,পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন।
মোবাইল কোর্টে নেত্রকোনা জেলার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল মতিন জানান,অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন