নেত্রকোনার কলমাকান্দায় পুরাতন ষ্টীলের আলমারিতে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার ২৩ জুলাই আনুমানিক বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ী গ্রামের তাজুল ইসলামের ছেলে নিহত হওয়া মোঃ সাইদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফছানা আক্তার (২৫) বিদ্যুৎস্পৃস্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার দুপুরে নিজ বাড়িতে সাইদুল ইসলাম ও তার স্ত্রী আফছানা আক্তার ঘরে টিনের বেড়ার সাথে লেগে থাকা স্টীলের পুরাতন আলমারিতে রঙ দিতে থাকে। এ সময় অসাবধানবসত বিদ্যুৎ এর কাটাউট থেকে আলমারিতে বিদুৎতায়িত হয়ে স্বামী স্ত্রী দু'জনই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃস্ঠ হয়ে মারা যায়।
নিহত দম্পতি সাইদুল ও আফছানার আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সের মাদ্রাসায় পড়ুয়া এক ছেলে ও ফাতেমা ৫ বছরের এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় নিহতের পারিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাইদুলের বাবা তাজুল ইসলাম বলেন,দুপুরে আমি গোসল করে জোহরের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সাইদুলের সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি ছেলে বউ দুজনই পড়ে আছে।
কলমাকান্দা থানার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ এনামুল হক ঘটনার সততা নিশ্চিত করে বলেন খুবই মর্মান্তিক ঘটনা,অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051