
নেত্রকোনায় আনোয়ার সিমেন্টের ডিলার মেসার্স রেনু ট্রেডার্স-এর উদ্যোগে ব্যাতিক্রমি শুভ হালখাতা এবং ডিলার ও রিটেলারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার একটি কমিউনিটি সেন্টারে আনোয়ার সিমেন্টের উদ্যোগে শুভ হালখাতা-২০২৫ এর আয়োজন সম্পন্ন হয়।
ইঞ্জিনিয়ার সাঈদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার মেসার্স রেনু ট্রেডার্সের পরিচালক আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার সিমেন্টের এজিএম আল আমিন, নেত্রকোনা ট্রেডার্সের পক্ষে রফিকুল ইসলাম হাওলাদার মিলন, আনোয়ার সিমেন্টের নেত্রকোনা জেলার এরিয়া ম্যানেজার তন্ময় সরকার, মেসার্স দীলিপ ভূঁইয়া ট্রেডার্সের পরিচালক দীলিপ ভূঁইয়া এবং প্রীতি ট্রেডার্সের পরিচালক সঞ্জয় কুমার তালুকদার।
অনুষ্ঠানে জেলার সেরা পাঁচজন ডিলার ও দশজন সেরা বিক্রেতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত অতিথিদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের পুরস্কার তুলে দেয়া হয়
অনুষ্ঠান শেষে বিকেলে নেত্রকোনার শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051