নেত্রকোনায়-৩১ বিজিবি’র উদ্যোগে অসহায় দুস্থ ও বিপন্ন মানুষের মাঝে রোববার জেলা সদরের পারলা এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
বিজিবি’র সূত্র জানায়, বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল এর অধীনস্থ ৩১ বিজিবি’র উদ্যোগে রোববার বিকেলে দেড়শ স্থানীয় অসহায় দুঃস্থ বিপন্ন এলাকাবাসীর মাঝে এ ইফতার ও রাতের খাবারসহ প্যাকেজ পেকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মাদ্রাসা মাঠে উপস্থিত থেকে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন ৩১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আরিফুর রহমান পিএসসি।
উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মোঃ আওয়াল হোসেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ।
এসময় বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আরিফুর রহমান পিএসসি বলেন, আত্মশুদ্ধি ও সংযমের মাসে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিতে হবে। সবাই সবার পাশে দাঁড়াতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051