
নেত্রকোনা প্রতিনিধিঃ অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোনার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিনত হয়েছে।
প্রতি বৎসরের ন্যায় ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিন ব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা সমাপনে অক্ষয় তৃতীয়া মহাপুণ্য গঙ্গা স্নান,বিসর্জন,পিন্ডদান,গীতাপাঠ,ভাগবতপাঠ,ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তবৃন্দের মাঝে।
এ ছাড়াও অক্ষয় তৃতীয়ায় মহাপুণ্য গঙ্গা স্নান উপলক্ষে উৎসব অঙ্গন এবং আশে পাশের এলাকায় খই মুড়ি মুড়কি বাতাশা খেলনা মাটির হাড়ি পাতিলসহ বিভিন্ন রকমের পশরা সাজিয়ে শতাধিক দোকান বসে মেলায় পরিণত হয় পুরো এলাকা। এ সময় নারী পুরুষ শিশুসহ নানা বয়সের ভক্তবৃন্দের কোলাহলে মুখরিত হয়ে উঠে।
অক্ষয় তৃতীয়ায় মহাপুণ্য গঙ্গা স্নান উদযাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র সরকার ও পরিমল চন্দ্র দাস লিটন জানান,ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে জেলার বিভিন্ন উপজেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে কিন্তু উৎষব অঙ্গণের রাস্তা এবং নদীতে স্নানের পাঁকাঘাট না থাকায় পূণ্যার্থীবৃন্দের অনেক দুর্ভোগ পোহাতে হয়।
কমিটির কোষাধ্যক্ষ সুখন চন্দ্র সরকার বলেন,আগত হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে সকাল থেকেই আমরা প্রসাদ বিতরণ এবং পানীয় জলের ব্যবস্থা করে থাকি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051