বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোণা লেডিস ক্লাবের উদ্যোগে হাতকুন্ডলী আশ্রয়ন প্রকল্পে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টার সময় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শীতারত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক পত্নী ও নেত্রকোণা লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমন্না রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা বেগম, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রকোণা জেলা শাখার সম্পাদিকা তাহেজা বেগম এ্যানী জাতীয় মহিলা সংস্থার নেত্রকোণার চেয়ারম্যান সৈয়দা শামচ্ছুন্নাহার বিউটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা পরিষদ নেত্রী আয়েশা খাতুন, ফাহমিদা খাতুন তোতা, মন্জু রানীসহ লেডিস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051