বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গরীব, অসহায়, দুস্থ, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে নেত্রকোণা পৌর শহরের পূর্ব মঈনপুর ও মাহমুদপুর এলাকায় এই ঈদ উপহার বিতরণ করেন জেলা যুবদলের সহ-সভাপতি এবং পৌর নির্বাচনে বিএনপি'র মনোনীত ধানের শীষের নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গরীব, অসহায়, দুস্থ, নিন্ম আয়ের ও ছিন্নমূল চার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ম আহব্বায়ক সিদ্দিকুর রহমান হারুন, জেলা যুব দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহামুদ চৌধুরী প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051