বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার রাজেন্দ্রপুরস্থ সমিতির জেলা কার্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির কর্মকর্তা মোঃ আমীনূল ইসলাম ও আয়েশা সিদ্দিক আয়েশার সঞ্চালনায় এবং সভাপতি মুহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার, সহ-সভাপতি সত্যজিত সরকার, সচিব শফিউল আলম খান শফিক প্রমূখ। সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051