বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র রক্তের ও আদর্শের উত্তরাধিকার শেখ ফজলে শামস্ পরশ’র নির্দেশে যুবলীগের চলমান মানবিক কর্মসূচির ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা তৎকালীন নেত্রকোণা মহকুমা যুবলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মরহুম গোলজার হোসেনের পুত্র জেলা যুবলীগের নিবেদিতপ্রাণ কর্মী, সাবেক ছাত্রনেতা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মাশহুদুল মান্নান তৃষা’র ব্যাক্তিগত উদ্যোগে ১৯ এপ্রিল সাতপাইস্থ দারুল উলুম হামিউছুন্নাহ্ মাদ্রাসার শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমেদ রসি, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পাবেল আহমেদ, নেত্রকোণা জেলা উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য ঝলক সরকার, টেলিকম প্রকৌশলী সৈয়দ মাহ্মুদুল হাসান জনি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে নেত্রকোনা’র সভাপতি মাকসুদুল হাসান জনি সহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051